শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ০৫:৩৭ এএম


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি।

ফরাসি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলে সিনদিরগি শহরে ভূমিকম্প হয়। এ ছাড়া, দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।  

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission